বাসররাতে স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 6 September 2025

বাসররাতে স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তন


সময় ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে নববধূ মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে যান। রাতে বাসরঘরে অবস্থান করেন ওই নবদম্পতি। একপর্যায়ে ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দেন মোরশেদা।


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন। 


সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দেন মোরশেদা। এ সময় নজরুলের আর্তচিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


তবে কি কারণে এমন ঘটনা ঘটালেন নববধূ মোরশেদা তা জানা যায়নি।


খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, 'বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।'


সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, 'বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


No comments:

Post a Comment

Pages