ধারণা করা হচ্ছিল সুপার ফোরের ম্যাচে হাত মেলাতে পারে ভারত। কিন্তু এমনটা ঘটেনি।
রোববার (২১ সেপ্টেম্বর) টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। এরপর ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিয়েই ড্রেসিং রুমে চলে যান তিনি।
এ সময় পাশে দাঁড়িয়ে থাকা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি সূর্যকুমারকে। সালমান আলীও চুপছিলেন, পরে রবি শাস্ত্রীর প্রশ্নের জবাব দিতে এগিয়ে আসেন তিনি।
যদিও আগেই জানা গিয়েছিল এই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দিয়েছে আইসিসি। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান।
আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি। সেখানেই পাকিস্তানি ক্রিকেটারদের হাত না মেলানোর পরামর্শ দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment