সময় ডেস্ক : সিলেটে ইমাম ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে সিলেট শহরতলির শাহপরাণ আবাসিক এলাকার ২নং রোডের ৮নং বাসায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত রহিমা বেগম (৭০) ওই এলাকার হেপি কমপ্লেক্স নামক ৮নং বাসার ভাড়াটিয়া আব্দুল গাফ্ফারের স্ত্রী। তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ থানার আইওর গ্রামে।
পারিবারিক বিরোধের জের ধরে ছেলে বদরুল ইসলাম (৪২) তার মা রহিমা বেগমকে ছুরিকাঘাত করে বলে স্থানীয় সূত্র বলছে।
বদরুল ইসলাম ইমমতি পেশায় নিযুক্ত ছিলেন। তবে ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত। তিনি তার বাবা-মার চতুর্থ সন্তান।
আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে শাহপরাণ থানা পুলিশ জানিয়েছে।

No comments:
Post a Comment