নিজস্ব সংবাদদাতা : সিলেটে বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় নগরীর ক্বীনব্রীজ সংলগ্ন আলী আমজদ ঘড়ি ঘরের সামনে ছুরিকাঘাতে খুন হন ডালিম (৩৫) নামে এক যুবক। তার বাড়ি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা এলাকায়। এ ঘটনায় সম্পৃক্ত দুইজনকে গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ।
কার নেতৃত্বে, কখন কোথায় থেকে তাদের আটক করা হয় তা জানা যায়নি।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টায় 'সময় আমাদের' কে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক।
তবে তিনি তার বাসায় থাকায় আটককৃতদের নাম-পরিচয় জানাতে ব্যর্থ হন।
উল্লেখ, বৃহস্পতিবার রাতে ছিনতাইকারী ডালিমকে ছুরিকাঘাত করে খুন করে বীর দর্পণে পর হেঁটে হেঁটে পালিয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে পুলিশ খুনির পরিচয় শনাক্ত করলেও তদন্তের স্বার্থে পরিচয় গোপন রাখে।

No comments:
Post a Comment