রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলের আকাশ পরিদর্শনের সময় কোনো জীবিত যাত্রীকে দেখা যায়নি। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র তাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র বিবৃতিতে বলেছে, টিন্ডা বিমানবন্দরের পরিচালক ঘটনার খোঁজ রাখছেন। তিনিসহ কর্মকর্তারা উদ্ধার অভিযান সমন্বয় করছেন। সংঘর্ষের সময় বিমানটিতে আগুন ধরে যাওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। ওই এলাকার ওপর দিয়ে উড়ন্ত এমআই-৮ হেলিকপ্টার ক্রুরা বেঁচে থাকার কোনো লক্ষণ খুঁজে পাননি।
এর আগে স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ৬জন ক্রু ছিলেন।

No comments:
Post a Comment