নির্বাচনী তফসিলে নৌকা থাকবে, শাপলা নয় : ইসি মাছউদ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 13 July 2025

নির্বাচনী তফসিলে নৌকা থাকবে, শাপলা নয় : ইসি মাছউদ


সময় ডেস্ক :
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে ‘নৌকা’ প্রতীক আপাতত বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। একইসঙ্গে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ‘শাপলা’ প্রতীক চেয়েছে, সেটিও আপাতত তফসিলে যুক্ত হচ্ছে না।


রোববার (১৩ জুলাই) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান কমিশনার মাছউদ। তিনি বলেন, “নিবন্ধন স্থগিত হলেও আওয়ামী লীগ এখনো চূড়ান্তভাবে নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। সে কারণে প্রতীকের তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার প্রশ্নই আসে না।”


তিনি আরও বলেন, “প্রত্যেক রাজনৈতিক দল একটি নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে থাকে। সেই প্রতীকগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকায় থাকে। কোনো দলের নিবন্ধন স্থগিত থাকলেও, দলটির বিষয়ে চূড়ান্ত নিষেধাজ্ঞা না এলে প্রতীক বাদ দেওয়া যায় না।”


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তাবিত প্রতীক ‘শাপলা’ প্রসঙ্গে কমিশনার মাছউদ বলেন, “যেকোনো দল তাদের ইচ্ছামতো প্রতীক চাইতে পারে। তবে নির্বাচন কমিশনের বর্তমান তফসিলে যেহেতু শাপলা প্রতীক নেই, তাই আপাতত এটি অন্তর্ভুক্ত হচ্ছে না।”


এর আগে, সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে তারা শাপলা প্রতীক অন্তর্ভুক্তির দাবি জানান।


বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “শাপলা প্রতীক আমাদের জন্য অপরিহার্য। কমিশন যদি আমাদের দাবি না মানে, তবে রাজনৈতিকভাবে আমরা আন্দোলনে যাব।”


No comments:

Post a Comment

Pages