ভারতের যাত্রীবাহী উড়োজাহাজে আগুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 22 July 2025

ভারতের যাত্রীবাহী উড়োজাহাজে আগুন


সময় ডেস্ক :
ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লাগে। 


মঙ্গলবার (২২ জু্লাই) ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি ইউনিট (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট বা এপিইউ) থেকে আগুনের সূত্রপাত ঘটে।


এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীরা নামার সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনো যাত্রী বা কেবিন ক্রু আহত হননি। স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে আগুন শনাক্ত হওয়ার পর এপিইউ বন্ধ হয়ে যায়।


এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ বিমানের কিছু ক্ষতি হয়েছে। সেটিকে আপাতত গ্রাউন্ডেড রাখা হয়েছে। 


এই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) বিষয়টি জানানো হয়েছে।


সূত্র : এনডিটিভি


No comments:

Post a Comment

Pages