পিআর পদ্ধতি খায় না মাথায় দেয় : সালাহউদ্দিন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 18 July 2025

পিআর পদ্ধতি খায় না মাথায় দেয় : সালাহউদ্দিন


সময় ডেস্ক :
পিআর পদ্ধিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেউ বোঝে না।


শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে।


জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন, নতুনরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন- সেটা ভালো।


কিন্তু কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তবে তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।


এদিকে জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, একটি দল সব সময় বিভ্রান্তির রাজনীতি করেছে, যারা মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে স্বাধীনতার বিরোধীতা করেছে, তারা এখন ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা করছে।


এছাড়া এই জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ না হলে, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।


No comments:

Post a Comment

Pages