ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 5 June 2025

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫জনের মৃত্যু


সময় ডেস্ক :
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় সিএনজি-অটোরিকশা-মাইক্রোবাস দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ৫জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। 


বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে কালুরঘাট ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায়  হাজারখানেক যাত্রী ট্রেনে আটকা পড়েন।


এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে, একটি শিশুসহ অনেকে রক্তাক্ত। ভিডিওর ক্যাপশনে লেখা শিশুটি মারা গেছে কিন্তু মা ট্রেনের নিচে।


জানা গেছে, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো সিগনাল অমান্য করে রেলক্রসিয়ে উঠে পরলে এ ঘটনা ঘটে।


ট্রেনের এক যাত্রী গণমাধ্যমকে বলেন, ট্রেনের অর্ধেক ব্রিজের উপর আর অর্ধেক রেলওয়ে ক্রসিংয়ে তাই কেউ বের হতে পারছেন না। সামনে কি হচ্ছে তাও জানিনা।


কালুরঘাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে খবর পেয়ে দুটি এম্বুলেন্সসহ আমাদের ২ ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে।


চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ৫ জনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামানকে কল করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।


ঘটনাস্থলে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী ছুটে যায়।


No comments:

Post a Comment

Pages