ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত-২৭ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 3 June 2025

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত-২৭


সময় ডেস্ক :
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণ ও সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকার রাফা গভর্নরেট-এ 'গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন' (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাদ্য পণ্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।


তেলআবিব এবং ওয়াশিংটন সমর্থিত বিতর্কিত ওই গোষ্ঠীর ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক চলছিল। কারণ শুরু থেকেই সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং খাবারের অপেক্ষায় থাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে গুলি চালাচ্ছে গত ২৭ মে থেকেই।


এদিকে ত্রাণ-সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা লোকজনের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসার পর তিনি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।


গত ২৭ মের পর জিএইচএফের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত গাজাবাসীর ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।


সংবাদমাধ্যম আলজাজিরা আরবিকে দেয়া চিকিৎসা সূত্রের তথ্যানুযায়ী, দক্ষিণ গাজার ত্রাণ বিতরণকেন্দ্রে নিহত ২৭ ফিলিস্তিনির পাশাপাশি গাজা সিটিতে অন্তত দুইজন, জাবালিয়ায় আরও দুইজন এবং নুসেইরাতে একজন শিশু নিহত হয়েছে।


No comments:

Post a Comment

Pages