ড. ইউনূসের সাথে বিএনপির বৈঠক, চাওয়া হয় ৩ উপদেষ্টার পদত্যাগ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 24 May 2025

ড. ইউনূসের সাথে বিএনপির বৈঠক, চাওয়া হয় ৩ উপদেষ্টার পদত্যাগ


সময় ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার (২৪ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ দাবি তুলেছে বিএনপির প্রতিনিধি দল।


বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সালাহউদ্দিন আহমদ জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন।


বিএনপির ভাষ্য অনুযায়ী, এই তিন উপদেষ্টা বিতর্কিত এবং তাদের থাকা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। এর আগে, বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনেও একই দাবি জানানো হয়েছিল।


বিএনপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই পদক্ষেপ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং আসন্ন রাজনৈতিক সমঝোতা বা আলোচনা প্রক্রিয়ায় তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।


No comments:

Post a Comment

Pages