সিলেট ক্রিকেট স্টেডিয়ামের কর্মকর্তা মৃত্যু, ক্রিড়াঙ্গনের শোকের ছায়া - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 23 April 2025

সিলেট ক্রিকেট স্টেডিয়ামের কর্মকর্তা মৃত্যু, ক্রিড়াঙ্গনের শোকের ছায়া


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের চতুর্থ দিনের টেস্ট ম্যাচ চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর ইকরাম চৌধুরী দায়িত্বপালনকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।


বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


জানা যায়, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে খেলায় দায়িত্বপালরত অবস্থায় সকাল সাড়ে ১০টা অসুস্থবোধ করলে তাকে দ্রুত সিলেট আল-হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


আজ (বুধবার) এশার নামাজের পর মজুমদারী জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।



ইকরাম চৌধুরী নগরীর প্রভাতী পূর্ব পীরমহল্লার বাসিন্দা ও প্রভাতী সংঘের সভাপতি ছিলেন।


ক্রিড়া ব্যক্তিত্বের মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও বন্ধুবান্ধবরা তাকে একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে চিনতেন। পীরমহল্লা প্রভাতী সংঘের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।


২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম চৌধুরীর। ২০১৪ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি কো-অর্ডিনেটর দায়িত্বপালন করে আসছিলেন।


সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি ইনচার্জ ও ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনী জানান, ‘ইকরাম স্টেডিয়ামের প্রাণ ছিলেন। এই স্টেডিয়ামের শুরু থেকে সিকিউরিটি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। আজ মৃত্যুর আগ পর্যন্তও ডিউটিতে ছিলেন। স্টেডিয়ামের এই নিবেদিত কর্মকর্তাকে হারিয়ে আমরা শোকাহত।


No comments:

Post a Comment

Pages