সময় ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইতিকাফরত অবস্থায় জুনেদ আহমদ নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকেলে গেচুয়া বড় মহল্লা মসজিদে এই স্কুল শিক্ষকের মৃত্যু হয়।
তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লাহ বাসিন্দা ও গনিপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী। তিনি বলেন, স্যারের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এলাকার সবার কাছে তিনি খুবই অমায়িক ও অত্যান্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

No comments:
Post a Comment