বাস-অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 20 March 2025

বাস-অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু


সময় ডেস্ক :
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষনিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।


বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। 


এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages