প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে প্রেমিকের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 14 February 2025

প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে প্রেমিকের মৃত্যু


সময় ডেস্ক :
বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহমুদ বাবু নামের এক যুবক।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।


নিহত যুবকের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী।


নিহতের ভাই আরাফাত হোসেন শাওন জানান, ঢাকার মিরপুরে থাকতেন মাহমুদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকার বাসা রামপুরা এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়েন। দুজনের বিয়ের কথা চলছিল। শুক্রবার সকালে তারা মোটরসাইকেলে বেড়াতে বের হন।


ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস বলেন, বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ২টার দিকে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঙ্গে থাকা তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।


তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মাহমুদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


No comments:

Post a Comment

Pages