একদিনে গ্রেফতার ১৪৫৭ জন, বিপুল অস্ত্র উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 14 February 2025

একদিনে গ্রেফতার ১৪৫৭ জন, বিপুল অস্ত্র উদ্ধার


সময় ডেস্ক :
ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫০৯ জন। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনকে।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।


তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার করা হয়েছে ৫০৯ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুইটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল


অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।


ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।


No comments:

Post a Comment

Pages