অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 18 February 2025

অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান


সময় ডেস্ক :
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান উলটে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন।


যদিও এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।


টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল। কানাডার পরিবহণমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।


জানুয়ারির শেষের দিকে আমেরিকায় বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল। এর মধ্যে ওয়াশিংটনে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। আর ফিলাডেলফিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিলেন।




No comments:

Post a Comment

Pages