ক্রিড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের সিলেট পর্বের ম্যাচ ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩ জানুয়ারি পর্যন্ত দিনে দুটি করে ১২টি ম্যাচ চলবে। ম্যাচের প্রথমদিন থেকে গ্যালারি ভর্তি ক্রিকেট প্রেমীরা মেতেছেন ক্রিকেট উন্মাদনায়।
দর্শকদের পাশাপাশি ম্যাচ কাভারে মিডিয়া বক্সে থাকা সাংবাদিকদের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে দুটি কারণে। তার মধ্যে একটি মিডিয়া বক্সে বসার চেয়ার টেবিলসহ নতুন আধুনিক আসবাবপত্র অন্যটি সন্ধ্যার নাস্তায় নতুনত্ব আসায়।
বিগত ১৭ বছরের মধ্যে এই প্রথম বিশ্ববিখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড কেএফসি বা “কেন্টাকি ফ্রায়েড চিকেন” সাংবাদিকদের জন্য দ্বিতীয় দিনের ম্যাচ থেকে বরাদ্দ দেয়ায় বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ বাহ্ বায় ভাসছে। তবে দুপুরের খাবারের মান আরেকটু ভালো হবে বলে সাংবাদিকরা আশাবাদী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়ার দায়িত্বে থাকা দেওয়ান আশরাফ চৌধুরী রাদি বলেন- দেশসেরা টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের আপ্যায়নের কথা চিন্তা করে বিসিবিকে উন্নতমানের নাস্তা বরাদ্দের অনুরোধ করা হয়। তাদের অনুরোধকে মূল্যায়ন করায় কর্তৃপক্ষে তিনি ধন্যবাদ জানান।


No comments:
Post a Comment