নবম শ্রেণীতে পড়ুয়া সোমা হাতে কোরআন লিখে তাক লাগালেন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 21 December 2024

নবম শ্রেণীতে পড়ুয়া সোমা হাতে কোরআন লিখে তাক লাগালেন


সময় ডেস্ক :
মাত্র ৮ মাসে নিজ হাতে ৩০ পারা কোরআন লিখে সোরগোল ফেলে দিয়েছেন দিনাজপুরের চিড়ির বন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সোমা আক্তার।


দিনাজপুরের চিড়ির বন্দর উপজেলার মাঝাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সোমা।


কোনো মাদ্রাসা শিক্ষা ছাড়াই নিজ হাতে এখন পর্যন্ত ১১টি কোরআন শরীফ লিখেছেন সোমা। আরবিতে প্রশিক্ষণ ছাড়াই এত সুন্দরভাবে লিখা যায়, না দেখলে এটা বিশ্বাস করতে পারবেন না কেউ। 


যে বয়সে শিক্ষার্থীরা মোবাইল ফোন ও খেলা নিয়ে ব্যস্ত সেই বয়সে সোমা আক্তার নিখুঁত হাতে লিখছেন কোরআন শরীফ। 


শুধু আরবি লেখা নয় আরবি ক্যালিওগ্রাফিও করতে পারেন সোমা। সাধারণ স্কুলে লেখাপড়া করে এমন প্রতিভা বিকাশে অবাক স্থানীয়রা।


সোমার দৃষ্টিনন্দন কোরআন লেখা দেখে খুশি তার পরিবার ও এলাকাবাসী। তার এমন প্রতিভা দেখে সবাই গর্বিত। 


সোমা আক্তারের চোখ জুড়ানো হাতের লেখা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ।


সোমার পিতা-মাতা বলেন, আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন আরো বড় কিছু করতে পারে, বড় জায়গায় যেতে পারে। 


No comments:

Post a Comment

Pages