অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আওয়ামী লীগ নেতা আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 17 December 2024

অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আওয়ামী লীগ নেতা আটক


সময় ডেস্ক :
সিলেট নগরীর লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে নারীসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাকে আটক করা হয়।


আটককৃত আওয়ামী লীগ নেতার নাম আজমল হোসেন সেলিম। তিনি কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


স্থানীয় সূত্রে জানা যায়, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। 


বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আমরা আজমল হোসেন সেলিম নামে এক ব্যক্তিকে নারীসহ হোটেল থেকে আটক করে থানায় নিয়ে এসেছি। 


হোটেলে তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে তিনি অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন কি না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার নামে কোনো মামলা আছে কি না তাও আমরা খতিয়ে দেখছি।


সিলেট মহানগর পুলিশের এডিসি সাইফুল ইসলাম জানান, উনি আওয়ামী লীগের ছোট এক নেতা।


No comments:

Post a Comment

Pages