সময় ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোকের দিনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টার বিদেহী আত্মার শান্তি কামনা করে সকল মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

No comments:
Post a Comment