ইসকনের হাতে আইনজীবী নিহত, ভিডিও ফুটেজ দেখে আটক আরো ৬ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 27 November 2024

ইসকনের হাতে আইনজীবী নিহত, ভিডিও ফুটেজ দেখে আটক আরো ৬


সময় ডেস্ক :
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। 


বুধবার (২৭শে নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।  


ওই পোস্টে আরও বলা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 


এর আগে, মঙ্গলবার (২৬শে নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মাঝে পড়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


No comments:

Post a Comment

Pages