শাকিব খাঁনকে শিডিউল দিচ্ছেনা বাংলাদেশি নায়িকারা! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 24 November 2024

শাকিব খাঁনকে শিডিউল দিচ্ছেনা বাংলাদেশি নায়িকারা!


সময় ডেস্ক :
সম্প্রতি টলিউড, বলিউড, হলিউড লাস্যময়ীদের বাহুডোরে পর্দায় বাঁধা পড়ছেন শাকিব খান। দেশের নায়িকাদের সঙ্গে কেন দেখা যাচ্ছে না শাকিবকে। অনেকের এমন প্রশ্নের জবাব দিলেন শাকিব।


শুক্রবার (২২শে নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ‘দরদের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 


এই অনুষ্ঠানে শাকিব খানের সাথে আরও ছিলেন পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো জনপ্রিয় সব তারকা।


আরও পড়ুন: ফের মা হচ্ছেন ইসলামের টানে অভিনয় ছাড়া অভিনেত্রী সানা খান


বিদেশি নায়িকাদের সাথে কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করেন, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’


শাকিব বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন-এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়েও প্রমাণ করলো যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’


No comments:

Post a Comment

Pages