সিলেট জেলা ট্রাক পিকআপ কভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সোহেল রানা কে সংবর্ধনা প্রদান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 14 October 2024

সিলেট জেলা ট্রাক পিকআপ কভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সোহেল রানা কে সংবর্ধনা প্রদান


সময় ডেস্ক :
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সোহেল রানা কে সংবর্ধনা প্রদান করেছে দক্ষিণ সুরমার বরইকান্দির বৈশাখী যুবকল্যাণ পরিষদ।


রোববার (১৩ অক্টোবর) রাতে বরইকান্দি ৩নং রোডে বৈশাখী যুবকল্যাণ পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে।


যুব সংগঠক ইরফানুল হক চুনু কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা, হাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান হৃদয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ  সম্পাদক, হাজী এম আহমদ আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ইউরোপের সিলেট স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ আহমদ, শিক্ষক নেতা এম এ আলী জালালাবাদী, আগামী সিলেট টিভির পরিচালক ফখরুল ইসলাম শান্ত, সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির সভাপতি মনজুরুল আলম।


স্বাগত বক্তব্য রাখেন,  বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি, মো. শাহেদ আহমদ শান্ত, সহ-সভাপতি, সেলিম আহমদ খান, নির্বাহী সদস্য নাহিদুর রহমান দিপু, মইনুল ইসলাম ইরন ও সজীব আহমদ জয়।


No comments:

Post a Comment

Pages