প্রতিযোগিতা করতে গিয়ে মোটরসাইকেলে সংঘর্ষ, নিহত-১ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 13 October 2024

প্রতিযোগিতা করতে গিয়ে মোটরসাইকেলে সংঘর্ষ, নিহত-১


সময় ডেস্ক :
চাঁদপুরের হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।


রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে।


ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো দুইজন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


No comments:

Post a Comment

Pages