স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 12 August 2024

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ


সময় ডেস্ক :
আওয়ামী লীগের আবার রাজনীতিতে ফিরে আসার বিষয়ে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীলাকীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। 


সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)।’


আওয়ামী লীগকে নতুন মুখ দিয়ে দল গোছানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব।‌ আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার।’


শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি।


শুধু গন্ডগোল পাকায়েন না। এসব করে কোনও লাভ হবে না। এরশাদ জেলে গিয়েছিল, তবে তার দল তো এখনও টিকে আছে। দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর তার পদত্যাগের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


সাখাওয়াত হোসেনের বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে।


নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজার খানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।


মিছিলটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।


এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment

Pages