টাকা ছাপানোর মেশিনসহ মা-ছেলে গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 19 November 2021

টাকা ছাপানোর মেশিনসহ মা-ছেলে গ্রেফতার


অর্থবাণিজ্য ডেস্ক :
বরগুনার পাথরঘাটায় জাল টাকা ও টাকা ছাপানোর মেশিনসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন এডিশনাল এসপি (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন সরকার।


শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার স্ত্রী মিনারা বেগম ও তার ২৩ বছর বয়সী ছেলে মামুন।



টাকা ছাপানোর মেশিন উদ্ধার করে পুলিশ

স্থানীয়রা জানায়, উত্তর কাকচিড়া এলাকায় দোকানে চা খাওয়ার পর দোকানিকে এক হাজার টাকার একটি নোট দেন মামুন। নোটটি জাল বলে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।


জিজ্ঞাসাবাদে বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেন মামুন। পরে লাঠিমারা এলাকার আবদুল খালেকের ঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এ সময় আবদুল খালেকের তথ্যমতে মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়।


No comments:

Post a Comment

Pages