সিলেটে মাইক্রোবাসসহ নারী গরু চোর গ্রেফতার! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 9 November 2021

সিলেটে মাইক্রোবাসসহ নারী গরু চোর গ্রেফতার!


সময় ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দে মাইক্রোবাস দিয়ে গরু চুরি করতে গিয়ে আটক হওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। আটককৃত নাসিমা বেগম (৩০) বিয়ানীবাজারের মাতিউরা গ্রামের হবিদ মিয়ার স্ত্রী।


সোমবার রাতে গরু চুরির ঘটনা উল্লেখ করে মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ থানায় নাসিমা বেগমকে আসামী করে মামলা দায়ের করা হয়। সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।


অভিযোগে প্রকাশ, নাসিমাসহ কয়েকজন পুরুষ গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের নিশ্চিত গ্রামের ফারুক মিয়ার গোয়াল ঘর থেকে বলদ ও বাচ্চাসহ একটি গাভি বের করে গাড়িতে তুলতে যান। সে সময় স্থানীয়রা বিষয়টি দেখে চিৎকার করলে নাসিমাকে রেখে পুরুষ সদস্যা পালিয়ে যায়। এসময় মাইক্রোবাস নিয়ে নাসিমা পালানোর চেষ্টাকালে স্থানীয়রা মাইক্রোবাস ধাওয়া করে তাকে আটক করে রাখে। পরে খবর দিলে গোলাপগঞ্জ থানা পুলিশ মাইক্রোবাসসহ নাসিমাকে আটক করে থানায় নিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ। তিনি বলেন, নাসিমা বেগমকসহ কয়েকজন গোলাপগঞ্জ থানাধীন নিশ্চিত গ্রামে মাইক্রোবাস নিয়ে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে গরু চুরি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসময় পুলিশ গরু চুরির কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ১১-৩০৯১) মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাসিমাসহ চুরির মামলায় আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages