বিয়ের দাবিতে পুলিশ প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 4 November 2021

বিয়ের দাবিতে পুলিশ প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


সময় ডেস্ক :
দীর্ঘদিন প্রেম, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হোটেলে রাত্রিযাপন। সম্পর্কের কথা গোপন রেখে অন্যত্র বিয়ে করা খবরে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন প্রেমিকা।


মৌলভীবাজারের কমলগঞ্জে ডিভোর্সি ওই নারী পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে অনশনে বসে।


পুলিশ কনস্টেবল সালাম উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের তেরাব আলীর ছেলে। শুক্রবার (৫ নভেম্বর) তার বিয়ে হওয়ার কথা রয়েছে।


অনশনরত নারী জানান, বৃহস্পতিবার সকাল থেকে আব্দুস সালামের বাড়ির সামনে অনশন শুরু করেন। তিনি আব্দুস সালামের চাচাতো ভাই শাহ আলমের সাবেক স্ত্রী। তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ের পর থেকেই সালামের সঙ্গে ওই নারীর পরকীয়া প্রেম চলছিলো। 


বিষয়টি জানাজানি হলে স্বামীর সঙ্গে ডিভোর্স হয় ওই নারীর। কিন্তু পরে সালাম ওই নারীকে বিয়ে করতে চাননি। পরে ওই নারী আব্দুস সালামের বিষয়ে তার তৎকালীন কর্মস্থল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি তদন্তাধিন অবস্থায় রয়েছে।

 

এরই মধ্যে শুক্রবার উপজেলা ইসলামপুর এলাকায় বিয়ে ঠিক করেন সালামের পরিবার। এ খবর পেয়ে বিয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে অনশন শুরু করেন ওই নারী।


অনশনে থাকা নাসিমা আক্তার বলেন, ‘আব্দুস সালামের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রী যাপনও করেছে। আমার পূর্বের স্বামীকে তার কথায় ডিভোর্স দিয়েছি। এখন গোপনে বিয়ে করতে দিন তারিখও ঠিক করেছে। খবর শুনে আমাকে বিয়ে করার জন্যই তার বাড়ির সামনে অনশনে বসেছি।


স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে শালিস বৈঠক হয় এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সালাম ওই নারীকে বিয়ে করার কথা। কিন্তু বৈঠকের রায় মানেনি সালাম। এখন আর আমাদের কিছু করার নেই।


কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, অনশনের বিষয়টি আমিও শুনেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে সালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


No comments:

Post a Comment

Pages