জ্যেষ্ঠ প্রতিবেদক : সিলেট নগরীর জনপ্রিয় পাঁনসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং ভোজন বাড়ি রেস্টুরেন্টকে সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে এই জরিমানা ও সিলগালা করা হয়।
জানা যায়, ভেজাল ও নষ্ট খাবার রাখায় এবং বিএসটিআই’র অনুমোদনহীন বিভিন্ন মসলা রান্নার কাজে ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয় পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টকে। প্রত্যেক কে ৮০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তার আগে ভোজন বাড়ি রেস্টুরেন্টে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেট র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল, সিলেট জেলা সিভিল অফিসের নিরাপদ খাদ্য পরিদর্শক স্নিগ্ধেন্ধু সরকার, বিএসটিআই সিলেটের পরিদর্শক আব্দুল মতিন প্রমুখ।
এদিকে, একটি রেস্টুরেন্টকে সিলগালা ও দুটিকে বড় অঙ্কের টাকা জরিমানা করার প্রতিবাদে আন্দোলনে নামে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা। তারা নগরীর ব্যস্ততম জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেয় রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীদের সংগঠনের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment