সময় ডেস্ক : এক মাদরাসা শিক্ষক হেলিকপ্টারে চড়ে ৫৬ বছর বয়সে বিয়ে করে আলোচনায় এসেছেন।
সোমবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের ৩৩ বছরের এক নারীকে বিয়ে করেন তিনি।
বর মুফতি লুৎফর রহমান ফারুকী মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তিনি যশোর জামেয়া ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক ও আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান। দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির সঙ্গে ফারুকীর বিয়ে সম্পন্ন হয়।
মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। আমি খুবই ব্যস্ত মানুষ, সময় বাঁচাতে হেলিকপ্টারে ব্যবহার করি। সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি।
জানা গেছে, খাদিজা পারভীন লিপির দুইটি ছেলে সন্তান রয়েছে। মুফতি লুৎফর রহমান ফারুকীর প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এই বিয়ের মধ্যস্ততা করেন অভয়নগর উপজেলার পুড়াখালি মহিলা মাদরাসার সুপার আশেক এলাহী।
No comments:
Post a Comment