নিজের জন্মদিনে ৫৫০টি কেক কেটে যুবক ভাইরাল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 13 October 2021

নিজের জন্মদিনে ৫৫০টি কেক কেটে যুবক ভাইরাল


লাইফ স্টাইল ডেস্ক :
এক যুবক নিজের জন্মদিনে একসঙ্গে ৫৫০টি কেক কেটে একদম তাক লাগিয়ে দিয়েছেন। তার এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


প্রায়ই আড়াই মিনিটের ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ৫৫০টি ভিন্ন ভিন্ন ফ্লেভারের কেক কেটেছেন। ভিডিওতে তাকে দুই হাতে দুইটি ছুরি দিয়ে বেশ দ্রুততার সঙ্গেই কেক কাটতে দেখা গেছে।


সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে সূর্য রাতুরি নামে ওই যুবক নিজের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজন করেন।


ভাইরাল ভিডিওতে দেখা গেছে তিনটি টেবিলে সবগুলো কেক সাজিয়ে রাখা হয়েছে। এ সময় অনেকেই ওই যুবকের চারপাশে দাঁড়িয়ে মোবাইলেল ক্যামেরা দিয়ে তার কেক কাটার দৃশ্য ধারণ করছিলেন।


অবশ্য জন্মদিনে ব্যতিক্রমী আয়োজনের ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই ভারতের কর্ণাটকের বিজেপির সংসদ সদস্য বাসভরাজ দাদেসুগুর ছেলে সুরেশের জন্মদিনের আইফোন দিয়ে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।


গত বছরের অক্টোবরে তরোয়াল দিয়ে কেক কাটার জন্য ভারতের নাগপুরের নিখিল প্যাটেল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।


এছাড়া ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশের বাঘপাত জেলায় এক ব্যক্তির রাস্তার মাঝে জন্মদিনের কেক রেখে কেকের ওপর গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।


No comments:

Post a Comment

Pages