২০০ মৃত ব্যক্তির ভাতা ৫ বছর ধরে তোলেন চেয়ারম্যান-মেম্বাররা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 1 October 2021

২০০ মৃত ব্যক্তির ভাতা ৫ বছর ধরে তোলেন চেয়ারম্যান-মেম্বাররা


সময় ডেস্ক :
২০০ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে প্রায় পাঁচ বছর ধরে ভাতা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান ও নয় সদস্যের বিরুদ্ধে। তারা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  সদস্য। 


বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযানে এ দুর্নীতি ধরা পড়ে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান।


দুদক জানায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও নয় সদস্যের বিরুদ্ধে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত উপজেলা সমাজ কল্যাণ অফিসের সহায়তায় বিগত চার-পাঁচ বছরে প্রায় ২০০ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিভিন্ন ধরনের ভাতার অর্থ তুলে আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।


দুদক অভিযান পরিচালনাকারী টিম এ সংক্রান্ত আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানায় জনসংযোগ বিভাগ।


No comments:

Post a Comment

Pages