বিধ্বস্ত বিমান আগুনে পুড়ে ছাই, অলৌকিকভাবে বাঁচলেন ২১ জন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 20 October 2021

বিধ্বস্ত বিমান আগুনে পুড়ে ছাই, অলৌকিকভাবে বাঁচলেন ২১ জন


বহির্বিশ্ব ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড্ডয়নের পরই একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্তের পরপরই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সে সময় অলৌকিকভাবে বেঁচে গেছেন ২১ আরোহী।


স্থানীয় সময় মঙ্গলবার হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে দ্য ম্যাকডোনেল ডগলাস এমডি-৮০ বিমানটি। উড্ডয়নের সাথে সাথেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ৫০০ ফুট দুরুত্বে বিমানটি আছড়ে পড়ে। 


খবর পেয়ে দ্রুত যাত্রী ও ক্রুদের বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত বিমানে আগুন ধরে যায়। দমকল কর্মীদের চেষ্টার পরও বিমানের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।


এক বিবৃতিতে হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তিন ক্রুসহ ২১ আরোহী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন’। এ ঘটনায় তিনজন সামন্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়।


এই ঘটনার কারণ এখনো উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। তবে তদন্ত শুরু করেছে প্রশাসন।


No comments:

Post a Comment

Pages