সিলেটের কিছু এলাকা কাল বিদ্যুৎবিহীন থাকবে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 3 October 2021

সিলেটের কিছু এলাকা কাল বিদ্যুৎবিহীন থাকবে


সময় ডেস্ক :
আগামীকাল সোমবার (০৪ অক্টোবর) জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।


রোববার (০৩ অক্টোবর) শামছ-ই-আরেফিন বলেন, বিউবো-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দীন ফিডার বিভাজন কাজের জন্য সোমবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 


সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরের মীরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, টুলটিকর, কুশিঘাট, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান শামছ-ই-আরেফিন। 


No comments:

Post a Comment

Pages