প্রেমিকার সাথে দেখা করতে গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ইলেকট্রিশিয়ান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 19 October 2021

প্রেমিকার সাথে দেখা করতে গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ইলেকট্রিশিয়ান


বহির্বিশ্ব ডেস্ক :
কথায় আছে প্রেম মানেনা জাত, ধর্ম, বাঁধা। প্রেমিকার সঙ্গে দেখা করতে এক ইলেকট্রিশিয়ান যুবক প্রথমে পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চুপি চুপি চলে যেতেন প্রেমিকার কাছে। দেখা করা শেষে আবার বিদ্যুতের লাইন ঠিক করে দিতেন তিনি।


এ ঘটনার জানাজানির পর ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে গ্রামবাসী। বিদ্যুৎ বিভ্রাট থেকে বাঁচতে প্রেমিকার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। 


ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।


সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওই গ্রামে প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এতে গ্রামটি পুরোপুরি অন্ধকারে ডুবে যেত। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়। 


ওই তদন্তে বেরিয়ে আসে, প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন এক ইলেকট্রিশিয়ান। এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে।


একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে তার প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়া হয়।


No comments:

Post a Comment

Pages