বেহায়াপনা বন্ধে পুড়ানো হল গোলাপগঞ্জের কাশবন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 2 October 2021

বেহায়াপনা বন্ধে পুড়ানো হল গোলাপগঞ্জের কাশবন


নিজস্ব সংবাদদাতা :
সৌন্দর্য উপভোগের আড়ালে অশ্লীলতা আর বেহায়াপনা চলার কারনে কাশবন পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।


কাশবনকে ঘিরে গত কয়েকদিন থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত গোলাপগঞ্জ। প্রতিদিন দূরদূরান্ত থেকে শতশত মানুষ কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে যান।



শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে কাশবনে আগুন দিয়ে পুড়িয়ে পেলেন পুরো বন।


স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। কাশবনের সৌন্দর্য দেখার নাম করে একদল মানুষ এখানে বেহায়াপনা, অশ্লীলতায় মেতে উঠে। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলছে। যে কারণে এলাকার সুনাম ক্ষুন্ন হওয়াসহ অনেক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।



এদিকে শুক্রবার কয়েকটি ছোট খাটো মারামারির ঘটনা ঘটেছে। ইভটিজিং কিংবা মারামারির ঘটনাকে কেন্দ্র করে কোনো সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে কাশবনে আগুন দেয়া হয় বলে জানা যায়।


তবে, কাশবনে আগুন দেওয়ায় অনেকে এর সমালোচনাও করছেন। তারা বলছেন, এটা কোন ভাবেই জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আর তারা এর সৌন্দর্য জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ’র দেওয়া ফুলগুলো না জ্বালিয়ে মানুষের প্রবেশ বন্ধ করে দিলেও হতো। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা কাশবন ধ্বংসকারীদের বিচার হওয়া উচিৎ বলে অনেকে মত দিয়েছেন।




No comments:

Post a Comment

Pages