
ছবি : প্রতীকী
সময় ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে বাউশ মাছ ধরতে গিয়ে মাছের আঘাতে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট লঞ্চঘাটের পাশে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
আব্দুল হক (৫০) নামের ওই মৎস্যজীবী বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী (ছয়ত্রিশ) গ্রামের নূর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় জালে একটি বড় বাউশ মাছ ধরা পড়ে। জাল থেকে মাছ তুলতে গিয়ে আব্দুল হকের বুকে মাছটি আঘাত করে। মাছের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
No comments:
Post a Comment