বুধবার থেকে সিএনজি স্টেশন দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 13 September 2021

বুধবার থেকে সিএনজি স্টেশন দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে


সময় ডেস্ক :
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। 


এ সিদ্ধান্ত আগামী বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন গণমাধ্যমে এ তথ্য জানান।


তিনি বলেন, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।


আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতেই সরকারের এই সিদ্ধান্ত।


No comments:

Post a Comment

Pages