পুলিশের অভিযানে ১২ হ্যাকার আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 23 September 2021

পুলিশের অভিযানে ১২ হ্যাকার আটক


সময় ডেস্ক :
প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে ১২ জন ইমো হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতারে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেয়।


বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান।


লিটন কুমার বলেন, গ্রেফতারকৃতরা ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালপুর থেকে ৮ জন ও বাগাতিপাড়া উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতারর করে।


গত ১৯ সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে স্বপ্রণোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন।


No comments:

Post a Comment

Pages