সুউচ্চ পর্বতারোহণ করতে গিয়ে ৫ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 24 September 2021

সুউচ্চ পর্বতারোহণ করতে গিয়ে ৫ জনের মৃত্যু


লাইফ স্টাইল ডেস্ক :
ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। 


শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য জানায়।


বৃহস্পতিবার ১৯ জন আরোহনকারীর একটি দল ৫ হাজার মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। 


৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতা সম্পন্ন ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত। 


মন্ত্রণালয় বলছে, ‘দুর্ভাগ্যবশত, পাঁচজনের মৃত্যু হয়েছে।’ বাকি ১৪ জনকে নিচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূণ্যের নিচে থাকা  তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে।


আয়োজক সংস্থাটি জানায়, পর্বতারোহীদের সাথে চারজন পেশাদার গাইড ছিল। আরোহনের সময়, একজন আরোহী অসুস্থ বোধ করলে একজন গাইডের সাথে ফিরে যায়। পরে ওই আরোহী ‘গাইডের বাহুতে’ মৃত্যুবরণ করেন। 


বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে ‘অনাকাঙ্খিত ঝড়ের’ কবলে পড়ে। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়। দুজন পর্বতারোহী ঠাণ্ডায় জমে মারা যান। অন্য দুইজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়। 


No comments:

Post a Comment

Pages