অ্যাড: লুৎফুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক, শুক্রবার জানাজা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 2 September 2021

অ্যাড: লুৎফুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক, শুক্রবার জানাজা


জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই।


বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। 


রাজনৈতিক এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এছাড়াও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গির কবির নানক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি, সিলেট জেলা ও মহানগর যুবলীগ,

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন।


শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে লুৎফুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করে জানাজার নামাজে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। 


জানা যায়, বার্ধক্যজনিত কারনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুইদিন আগে অ্যাডভোকেট লুৎফুর রহমানকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।




No comments:

Post a Comment

Pages