নিজস্ব সংবাদদাতা : মুখোমুখি সংঘর্ষে সিলেটের বিয়ানীবাজার সড়কের জলঢুপ এলাকায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের লাশের পাশে লাল রং এর (সিলেট-ল ১১-৪৮৭০) পালসার মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।
বুধবার (০১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাস্তার পাশে যুবকের রক্তাক্ত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে জানান।
স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা কোন ঘাতক যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলে যুবক মারা যান। তার মাথা থেতলে রাস্তায় রক্ত ও মস্তিকের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ বা স্থানীয়রা তাৎক্ষণিক যুবকের পরিচয় শনাক্ত করতে পারেন নি। সে সাথে ঘাতক যানবাহনেরও কোন খোঁজ পাওয়া যায়নি।
নিহত যুবকের পরনে ছিল সাদা রঙের পায়জামা ও টিশার্ট। স্থানীয়দের ধারণা, তিনি বিয়ানীবাজারের দিক থেকে থানাবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির কোনো যানবাহনের সাথে সংঘর্ষ হলে ঘাতক চালক যানবাহন নিয়ে দ্রুত পালিয়ে যায়।


No comments:
Post a Comment