আমেরিকা যেতে বিমানের চাকায় আশ্রয়, আকাশ থেকে পড়ছে মানুষ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 16 August 2021

আমেরিকা যেতে বিমানের চাকায় আশ্রয়, আকাশ থেকে পড়ছে মানুষ


বহির্বিশ্ব ডেস্ক :
আকাশে উড়ন্ত বিমান থেকে মাটিতে পড়ছে মানুষ! এমন দৃশ্যে গা শিউরে ওঠাই স্বাভাবিক। জানা যায়, আমেরিকাগামী বিমান থেকে পড়ে যাওয়া দুই ব্যক্তি মারা গেছেন।


সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। তেহেরান টাইমস এই ভিডিও সামনে এনেছে।


জানা গিয়েছে, তালেবানের ভয়ে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। বিমান কিছুটা ওড়ার পরেই তা থেকে ছিটকে পড়েন তারা। স্বাভাবিকভাবেই কয়েক হাজার ফুট উঁচুতে থাকা বিমান থেকে পড়ায় খুঁজেই পাওয়া যায়নি তাদের।


মনে করা হচ্ছে, প্রবল ভিড়ে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিমানের চাকার খাঁজে পৌঁছে গিয়েছিলেন দুই আফগান নাগরিক। এদিন তাদের মর্মান্তিক পরিণতি ঘটলো।


রোববার দুপুরে তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের রাজধানীর বিমানবন্দরে ভিড় বাড়তে শুরু করে। সোমবার দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।


No comments:

Post a Comment

Pages