বহির্বিশ্ব ডেস্ক : তালেবান যোদ্ধাদের রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজ দেশ ছেড়ে তিনি পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে চলে গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে রাষ্ট্রপতি গনির একটি রেকর্ড ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার অঙ্গীকার করেছিলেন।
এদিকে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী কাবুলের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দ্রুত তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
তালেবান ঘনিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক চুক্তির পর গনি পদত্যাগ করবেন এবং রাষ্ট্রক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেবেন। এর আগে তালেবান জোর করে রাজধানী কাবুল দখল করবে না বলে জানিয়েছিল।

No comments:
Post a Comment