বিশেষ সংবাদদাতা : সিলেটে করোনার সংক্রমণ কমিয়ে আনতে সাতদিনের লকডাউনের প্রথমদিনের চেয়ে দ্বিতীয়দিনে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাওয়ায় আটক ও জরিমানার হাড় বৃদ্ধি পেয়েছে।
লকডাউন বাস্তবায়নে প্রথমদিনে ২ লক্ষ ৬০০ টাকা জরিমানা করা হলেও দ্বিতীয়দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জেলা ও মহানগর এলাকায় শুক্রবার সকাল থেকে লকডাউন অমান্য করার দায়ে ২ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
লকডাউন বাস্তবায়নে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে ছিলেন জেলা প্রশাসনের ৩৩ জন ম্যাজিস্ট্রেট কাজ করেন। লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সিলেট মহানগর ও সকল উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় কাজ করে।
লকডাউনের দ্বিতীয় দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কর্তৃক বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯৪টি যানবাহনকে মামলা ও ১১৬টি যানবাহন আটক করা হয়।
যার মধ্যে ছিলো- ১০টি সিএনজিচালিত অটোরিকশা, ৬৭টি মোটরসাইকেল, ১১টি প্রাইভেটকার, ৬টি অন্যান্য যানবাহনসহ ৯৪টি যানবাহনে মামলা দেয়া হয় এবং ১৩টি সিএনজিচালিত অটোরিকশা, ৫২টি মোটরসাইকেল, ৯টি প্রাইভেটকার ও ৪২টি অন্যান্য যানবাহনসহ মোট ১১৬টি যানবাহন আটক করে পুলিশ।
এর আগে কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এছাড়া বিনা কারণে কেউ বাসার বাইরে বের হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা এবং যৌক্তিক কারণ দেখাতে না পারলে গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ কমিশনার।


No comments:
Post a Comment