
বিজিবি ও পুলিশের টহল
জ্যেষ্ঠ সংবাদদাতা : দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সাত দিনের কঠোর লকডাউন চলছে।
![]() |
| নগরীতে কড়া চেকপোস্ট |
বৃহস্পতিবার (০১ জুলাই) লকডাউনের প্রথমদিন সিলেট নগরে পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যদের লকডাউন বাস্তবায়নে কাজ করতে দেখা যায়। ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
![]() |
| সিলেটের প্রবেশদ্বারে পুলিশের কড়া চেকপোস্ট |
সেনাবাহিনী ও বিজিবি মাঠে নামার বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম. কাজী এমদাদুল ইসলাম জানান, লকডাউন সফল করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি সদস্য কাজ করছেন। এছাড়া পুলিশ, আনসার ও আর্মড পুলিশও মাঠে আছে।
![]() |
| জনশূন্য জিতুমিয়ার পয়েন্ট |
সিলেটে সকাল থেকেই সড়কে গণপরিবহন বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রাকসহ কিছু রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। মহানগরীতে দোকানপাট ও অফিস-আদালত বন্ধ রয়েছে। মানুষের চলাচল ছিল খুবই সীমিত। নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন সড়কে মাইকিং করছে সিলেট সিটি করপোরেশন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসাথে নগরের একাধিক মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
![]() |
| নগরীর কর্মব্যস্তহীন চৌহাট্রা |
লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাইরে যারা বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানা করা হচ্ছে।
![]() |
| রিকসাচালকদের মাস্ক পড়িয়ে দিচ্ছেন মেয়র আরিফ |
এদিকে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দেখা গেছে রিকসাচালক ও পথচারীদের মাস্ক পড়িয়ে দিতে। অতি প্রয়োজন ছাঁড়া বাহিরে বের না হতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।





No comments:
Post a Comment