সিলেটের শিল্পপতি কাজী শামসুল হক চিরনিদ্রায় শায়িত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 11 June 2021

সিলেটের শিল্পপতি কাজী শামসুল হক চিরনিদ্রায় শায়িত


সময় ডেস্ক :
সিলেটের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, রুপালি এলম্যুানিয়াম প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শামসুল হক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।


শুক্রবার (১১ জুন) বাদ জুম'আ কদমতলী জামে মসজিদে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় বিকেল চারটায় সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। 


দু দফায় জানাজার নামাজে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শতশত মুসল্লি অংশ নেন।


বৃহস্পতিবার বিকেল ৬টায় সিলেট নগরের কদমতলি স্বর্ণশিখা ২০৬ নম্বার বাসা কাজী ভিলায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী শামসুল হক ইসামতি ডিগ্রি কলেজের দাতা সদস্য ও সিলেটস্থ জকিগঞ্জ এসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। তাঁর বড় ছেলে কাজী জয়নুল হক রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের চার্টার্ড প্রেসিডেন্ট এবং দ্বিতীয় মেয়ে কাজী সাহেদা বেগম স্কলার্স হোম স্কুল কদমতলি শাখার একাডেমিক বিভাগের প্রধান।

 

এক শোকবার্তায় কাজী শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের প্রেসিডন্ট আলাউদ্দীন শাব্বীর, সেক্রেটারি হাজী আব্দুল খালিক, ক্লাবের অনারারী মেম্বার সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান ছামির মাহমুদ, ক্লাবের উপদেষ্টা পিপি মাহবুবুল হক চৌধুরী, পিপি তোফায়েল আহমদ, প্রেসিডন্ট ইলেক্ট জুনেদ আহমদ, চার্টার্ড সেক্রেটারি তাজউদ্দিন লস্কর তারেক, ক্লাবের চার্টার মেম্বার, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. ইকবাল আহমদ, ক্লাব ট্রেজারার অ্যাডভোকেট মোস্তাক আহমদ, রোটারিয়ান এএস আব্দুল্লাহ পাপলু, রোটারিয়ান শহিদুল হক, রোটারিয়ান বেলাল আহমদ, মুনতাকিম মুন্না, আব্দুস সামাদ তোহেল, রোটারিয়ান মলয় দত্ত মিটু, রোটারিয়ান আশরাফ আমিন দিপু, রোটারিয়ান সুমন চক্রবর্তী ও রোটারিয়ান নুরুল মোমিন মনি প্রমুখ।




No comments:

Post a Comment

Pages