করোনার টিকা না নিলে বন্ধ হবে মুঠোফোন! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 11 June 2021

করোনার টিকা না নিলে বন্ধ হবে মুঠোফোন!


সু-স্বাস্থ্য ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপের পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করেছে পাকিস্তান সরকার। তবে টিকা নিতে আগ্রহী নন অনেকেই। এই পরিস্থিতিতে দেশটির পাঞ্জাব প্রদেশ কর্তৃপক্ষ টিকা নিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের শাস্তি হিসেবে তাঁদের মুঠোফোনের সিম বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার।


করোনার সংক্রমণ ঠেকাতে এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জুলাই থেকে বেতন বন্ধের ঘোষণা দিয়েছিল সেখানকার প্রাদেশিক সরকার।


পাঞ্জাবে টিকা নেওয়ার হার খুবই কম। সরকারি হিসাব অনুযায়ী দেশটির প্রায় তিন লাখ মানুষ প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ টিকা নিতে কেউ আর আসেনি।


পাকিস্তানের ইয়াং ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রধান সালমান হাসিব এএফপিকে বলেন, পাকিস্তানে শিক্ষার হার খুবই কম। টিকার বিষয়ে মানুষ গুজব ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। ফলে সরকারের নেওয়া সচেতনতামূলক কর্মসূচি এ বিষয়ে রাতারাতি কোনো পরিবর্তন আনতে পারছে না। প্রত্যেককে টিকাদান নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনে আইন করতে হবে।


পাকিস্তানে করোনায় এ পর্যন্ত সাড়ে ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯ লাখ ৪০ হাজার মানুষ।

 

সূত্র : এএফপি

No comments:

Post a Comment

Pages