সিলেটে বিয়ের প্রলোভনে ছাত্রী ধর্ষণ, মাদরাসা শিক্ষক গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 15 June 2021

সিলেটে বিয়ের প্রলোভনে ছাত্রী ধর্ষণ, মাদরাসা শিক্ষক গ্রেফতার


সময় ডেস্ক :
সিলেটের জৈন্তাপুরে বিয়ের প্রলোভনে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।


মঙ্গলবার (জুন ১৫) সকালে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাঘেরখাল উত্তর দলইপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।


ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত মাদরাসা শিক্ষকের নাম হাফিজ মৌলভী এনায়েত হুসাইন লাবিব (৩০)। তিনি জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম গ্রামে অবস্থিত কুব্বাতুল ইসলাম দারুল হুদা কামালপাড়া কওমি মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষক এবং একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর এলাকার বাগেরখাল গ্রামের আব্দুল জলিলের ছেলে।


মামলা সুত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে আড়াই বছর ধরে মেয়েটিকে নিয়মিত ধর্ষণ করে আসছে অভিযুক্ত ধর্ষক এনায়েত। ওই ছাত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানাযানি হয়।


অভিযোগে প্রকাশ, অভিযুক্ত এই শিক্ষক মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রীকে অনেকদিন যাবত অবৈধ শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলে স্থানীয় শালিসের মাধ্যমে বিচার করে তাদেরকে বিয়ের পিঁড়িতে বসানোর সিদ্ধান্ত হয়।


গত শনিবার (১২ জুন) রাত ১০টা পর্যন্ত কওমি মাদরাসার মুহতামিম ‘ধর্ষক’ শিক্ষককে নিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হাজির না হওয়ায় তাকে খোঁজা হয়। অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার মুহতামিম এলাকা ছেড়ে পালিয়ে যান। আর অভিযুক্ত মাদরাসা শিক্ষকের ইউনিয়নের চেয়ারম্যান অসুস্থতার অজুহাতে সালিশে আসেননি। তারপর ধর্ষিতার পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দাখিল করেন।


অভিযোগ পাওয়ার সাথে সাথে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ দস্তগীর আহমেদ এর নির্দেশনায় আসামী গ্রেফতার করার জন্য মাঠে নামে পুলিশ। মঙ্গলবার (জুন ১৫) সকাল ৯.৩০ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের বাঘেরখাল উত্তর দলইপাড়া থেকে জৈন্তাপুর মডেল থানার এসআই রাসেল আহমেদ সহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গ্রেফতার করা হয়।


এ বিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ দস্তগীর আহমেদ বলেন, গতকাল রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযান নামে পুলিশ। মঙ্গলবার মকালে আসামীকে গ্রেফতার করা হয়।



 

No comments:

Post a Comment

Pages